গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুস্টিত ।

এস.এম. জালাল উদদীন:
আজ বুধবার সকাল এগারোটায় গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিস্টাতা মরহুম হাজী ইনজাদ আলী সাহেবের আটাশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুস্টিত হয় ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুস্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ লেমন, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিস্টাতা পরিবারের অন্যতম সদস্য আলহাজ্ব সাইফ উদ্দিন আহমেদ, নওয়া বাজার আহমদীয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাও মো: নুর উদ্দিন আহমেদ, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছকির আলী, মাও: আলহাজ্ব সোয়াইব আলী খান, আমীর খান, সিরাজ উদ্দীন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফ্রিল্যান্স ক্রাইম জার্নালিস্ট ও জুড়ী টাইমস অনলাইন মিডিয়ার নিউজ এডিটর এস.এম. জালাল উদ্দীন আহমেদ, দুলাল আহমেদ, তুফায়েল ইসলাম, হাসান আহমেদ, ইকবাল মাহমুদ মান্না সহ এলাকার স্থানীয় অভিভাবক বৃন্দ ।