গোয়ালবাড়ীতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর ত্রান বিতরন

মো: ইকবাল খান, গোয়ালবাড়ী থেকে:
জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের গোয়ালবাড়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যেগে এলাকার দু:স্থ অসহায় মানুসের মাঝে ত্রান বিতরন উপলক্ষ্যে এক অনুস্টানের আয়োজন করা হয় ।
আজ সকাল দশটায় গোয়ালবাড়ী ইউনিয়ন অফিস হল রুমে সংস্থার সভাপতি রূহেল আহমেদ এর সভাপতিত্বে ও মাও আলতাফ হোসেন সাবলীল উপস্থাপনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে ত্রান বিতরন করেন প্রবীন রাজনিতীবিদ ডা গিয়াস উদ্দীন আহমেদ সিদ্দিকী । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজ সেবক ও সংস্থার উপদেস্টা হাফীজ মাও আব্দুল লতিফ, প্রধান শিক্ষক ইউসুফ খান দুলাল, ফারুক খান, রহমত আলী, শাহীন আহমেদ, হাজী সুয়েল আহমেদ, সংস্থার সহ সভাপতি সেলিম আহমেদ, জেবলুর রশীদ, ইমরুল ইসলাম, নুরুজ্জামান, সংস্থার সম্পাদক মাহতাব উদ্দীন আহমেদ প্রমুখ ।