জুড়ীর রত্না চা বাগানে জমজমাট জুয়ার আসর নিয়ে চলছে শারদীয় দুর্গা পুজা ।
টাইমস ডেস্ক: জুড়ীতে জমজমাট জুয়ার আসর নিয়ে চলছে শারদীয় দুর্গা পুজা । উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের রত্না চা বাগান পুজা মন্ডপে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহত শারদীয় দুর্গা পুজা । পাশা পাশি মন্ডপের দক্ষিণ পার্শ্বের মেলা মাটে গতকাল এবং গত পরশু দিন রাতে রাত ভর চলে তিনটি আসরে জমজমাট জুয়ার আসর । গতরাতে উক্ত পুজা মন্ডপের গানের আসরে দর্শক ও জনতার মাজে দাওয়া পাল্টা ধাওয়ার ঘঠনা ঘটে । এ সময় পুজা মন্ডপের জনৈক স্বেচ্চাসেবক আহত হন । এ বিষয়ে আজকের রাতে ও জুয়ার আসর বসাতে উক্ত স্থানে জুয়ারীরা প্রস্তুতি নিচ্চেন ।
