স্ত্রী-পুত্রের সামনে সাইদীর আধা ঘন্টা ।।

স্ত্রী-পুত্রের সামনে সাইদীর আধা ঘন্টা ।।


এস এম জালাল উদ্দীন, টাইমস ডেস্ক :



যুদ্ধাপরাধের মামলায় ফাসির রায় হয়ার পর প্রথম বারের মত কারাগারে সাইদীর সংগে দেখা করেছেন তার স্ত্রী ও ছেলেরা । ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যৈষ্ঠ তত্তাবধায়ক ফরমান আলী বলেন, সাইদীর স্ত্রী সালেহা সাইদী, ছেলে মাসুদ সাইদী, ও নাসীম সাইদী, এবং দুই পূত্র বধু সুমাইয়া সাইদী, ও সুলতানা শামীম সাইদী বুধবার বেলা পৌনে একটায় কারাগারে আসেন । তারা সুয়া একটা পর্যন্ত
এখানে থাকেন । এবং কিছুটা দুরথ্বে থেকে সাইদীর সংগে কথা বলেন । জামায়াতের নায়েবে আমীর আল্লামা সাইদীর তখন পরনে এ সময় ফাসির আসামীর জন্য নির্ধারিত পুশাক ছিল বলে কারা তত্ত্বাবধায়ক জানান । একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে গত 28 ফেব্রুয়ারী সাইদীকে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত । এর পর এই প্রথম পরিবারের সদস্যরা কারাগারে এসে তার সংগে দেখা করেন বলে মুহাম্মাদ আলী জানান.